আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন

542

আনোয়ারা প্রতিনিধিঃঃ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো বেশী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

Advertisement

শনিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে ওয়ার্ড, টয়লেট ও রোগীদের বেডসহ সবকিছু পরিদর্শন করে অপরিচ্ছন্ন মনে হওয়ায় কর্তব্যরত ডাক্তার, নার্স ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের ডেকে তিনি এই তাগিদ দেন। তিনি অপরিচ্ছন্ন বেডগুলো দেখে নার্সদের ডেকে প্রশ্ন করেন, এরকম অপরিচ্ছন্ন অবস্থায় বেড বিছানাপত্রে আপনারা থাকবেন কিনা? তিনি উপস্থিত স্টাফদের হাসপাতাল সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

এ সময় সিভিল সার্জন আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহ্উদ্দীনকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, মাননীয় ভূমিমন্ত্রীর আলাদা একটা নজর আছে এই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে। যখনই যে জিনিসের কথা বলেছি তিনি খুব দ্রুততম সময়ে সেটা দেয়ার ব্যবস্থা করেছেন।

তিনি আরো বলেন, বর্তমানে কোভিড-১৯ এর এই সময়ে সরকার আজ থেকে থেকে গরীব রোগীদের জন্য করোনা টেষ্ট ফ্রি করে দিয়েছে। কোভিডের কারণে কিছু ডাক্তারদের চট্টগ্রাম শহরে ডিউটি করতে হচ্ছে। সেজন্য কিছু ডাক্তারের স্বল্পতা রয়েছে। নার্স ও সেবিকার স্বল্পতা রয়েছে। কিন্তু হাসপাতালে যারা রয়েছে তাদেরকে সিভিল সার্জন অফিস থেকে সবসময় তদারকি করা হয়। তবে আমার একটা ম্যাসেজ হচ্ছে সাধারণ জনগণ যাতে পরিপূর্ণ সেবা পায়।

এ্যাম্বুলেন্স সেবার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, আনোয়ারা, পটিয়া ও বাশঁখালীর চালকগুলো নিয়ে প্রশ্ন আছে তাদেরকে দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে। তবে চালক কম আছে আমাদের। তিনি আরও বলেন, কোন অবস্থাতেই জনগণ চিকিৎসার জন্য এসে হয়রানী স্বীকার হলে সে রকম অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কোভিড থেকে রক্ষা পেতে সরকারের দেয়া সকল স্বাস্থ্য সেবা মেনে চলতে সবাইকে অনুরোধ জানান।

Advertisement