রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসান মোহাম্মদ স্মারক বক্তৃতা ২০২৫ আগামীকাল

468

রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসান মোহাম্মদ স্মারক বক্তৃতা ২০২৫’ আগামীকাল সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

Advertisement

‘ইসলামের বিশ্বায়ন, বাংলাদেশ ও আমাদের জাতিসত্তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

সেমিনারে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখবেন লেখক, চিন্তক ও গবেষক মোহাম্মদ আবদুল মান্নান।

এতে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির ও চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ) এর সভাপতিত্বে এবং উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এ. জি. এম. নিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। সেমিনারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসান মোহাম্মদ এর সুযোগ্য সন্তান ড. ফুয়াদ হাসান।

Advertisement