রাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উচ্চ শিক্ষাবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

94

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং UNDP FutureNation Project এর সার্বিক সহযোগিতায় আজ ৮ জুলাই ২০২৫ সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে Scholarship Awarding Ceremony ও Business Social English Skills নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া রাবিপ্রবির প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। UNDP এর পক্ষ থেকে UNDP Futurenation প্রজেক্ট এর রিজিওনাল স্কিল হাব ফ্যাসিলিটেটর, চট্টগ্রাম এর মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার রাব্বি তন্ময়। উপস্থাপনা করেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের অর্থ সম্পাদক রাকিবুল হাসান।

রাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ এ সিমিনারে উপস্থিত ছিলেন।

Advertisement