চবি’র ২ শিক্ষার্থীর গায়েবানে জানাযা বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে

140

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী কে. এম. সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদ এর আত্মার মাগফিরাত কামনায় আজ (৯ জুলাই ২০২৫) বাদ যোহর (দুপুর দেড়টায়) চবি কেন্দ্রীয় জামে মসজিদে গায়েবানে জানাযা অনুষ্ঠিত হবে।

Advertisement

উক্ত জানাযায় সকলে শরিক হয়ে মরহুমদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, নিখোঁজ আরেকজন শিক্ষার্থী উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement