রোটারি ক্লাব অব চিটাগাং সিটি’র রোটারি বর্ষের প্রথম সভা অনুষ্ঠিত

609

রোটারি ক্লাব অব চিটাগাং সিটি (ডিস্ট্রিক্ট ৩২৮২) রোটারি বর্ষ ২০২১-২২ এর ১ম প্রাত্যহিক সভা(৩৩৫ তম) শনিবার (৩ জুলাই) অনুষ্ঠিত হয় জুম এপসের মাধ্যমে।

Advertisement

উক্ত সভায় প্রথমেই রোটারি বর্ষ ২০২০-২১ এর সভাপতি রোঃ মোহাম্মদ শাহজাহান কলার হস্তান্তর করে রোটারি বর্ষ ২০২১-২২ এর বর্তমান সভাপতি রোঃ মোহাম্মদ হোসেনের হাতে সভা পরিচালনার দায়িত্ব অর্পন করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিজি আবু ফয়েজ খান চৌধুরী, ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ। তিনি বলেন, মানব কল্যানে অগ্রগতি তরান্বীত করতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। তাই সবার প্রতি আহ্বান জানান “ইচ ওয়ান ব্রিং ওয়ান।

সভায় আরো উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর তৈয়ব চৌধুরী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এম আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রুহেলা চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ইন্জ্ঞিনিয়ার মতিউর রহমান এবং পাস্ট প্রেসিডেন্ট সামিনা ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট ট্রেইনার প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, পাস্ট এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাসিনা আক্তার লিপি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম, লেঃ গভর্নর মোহাম্মদ শাহজাহান, ইসামতি জোনের জোনাল কোঅর্ডিনেটর জাহেদা আক্তার মিতা, ডেপুটি গভর্নর সাব্বির চৌধুরী, এসিস্টেন্ট গভর্নর ছাইফুল হুদা সিদ্দিকি, পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আসরার, অন্যান্য ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ রোঃ তাহমিনা আহাদ রোজী, রোঃ জয়দেব দাস, রোঃ শিমুল।

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট এড. উত্তম কুমার দত্ত, পাস্ট প্রেসিডেন্ট খুরশিদ আলম, পাস্ট প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট কামরুল মোর্শেদ তমাল, পাস্ট প্রেসিডেন্ট রেজাউর রহমান পারভেজ, পাস্ট প্রেসিডেন্ট এড. জহির উদ্দিন মাহমুদ, চার্টার মেম্বার জাকারিয়া সোহেল, ভাইস প্রেসিডেন্ট মৃনাল কান্তি দত্ত, সেক্রেটারি দেবাশিষ বড়ুয়া, ট্রেজারার আনোয়ার হোসেন চৌধুরী, বুলেটিন এডিটর নাজমুল হক এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সিটির ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জুনায়েদ দিহান, প্রেসিডেন্ট তানজিলা, ভাইস প্রেসিডেন্ট তানরুবা ইয়াসমিন, সেক্রেটারি নুসরাত জাহান, জয়েন্ট সেক্রেটারি নোমানিয়া হারিসা, ট্রেজারার তাজকিয়া ও সার্জেন্ট এট আর্মস হুমায়রা। এছাড়াও গত বছরের এসিস্টেন্ট গভর্নর প্রফেসর ড. তৌফিক সাঈদ সভার হোস্ট হিসেবে সহযোগিতা করেছেন।

সভার শেষে প্রেসিডেন্ট রোঃ মোহাম্মদ হোসেন গত বছর অনন্য অবদানের জন্য পাস্ট জোনাল কোঅর্ডিনেটর রোঃ লিয়াকত আলী চৌধুরী ৩টি এওয়ার্ড, চার্টার প্রেসিডেন্ট এড. উত্তম কুমার দত্ত এসিস্টেন্ট গভর্নর হিসাবে তার এসাইন্ড ক্লাব ও ডিস্ট্রিক্ট থেকে এওয়ার্ড পাওয়ায় এবং রোঃ মোহাম্মদ শাহজাহান বেস্ট প্রেসিডেন্ট এওয়ার্ড সহ ৬টি পুরস্কার পাওয়ায় তাদের অভিনন্দন জানান। সব শেষে প্রেসিডেন্ট রোঃ মোহাম্মদ হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবি ঘোষণা করেন।

Advertisement