পাঁচলাইশ হাজীপাড়ায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: আবু সুফিয়ান

157

বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে পাঁচলাইশের হাজীপাড়ায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান।

Advertisement

বুধবার (৩০ জুলাই) দুপুরে তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের হাজীপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলসহ পাঁচলাইশ এলাকার হাজীপাড়া জলমগ্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার শত শত বাসিন্দা। বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন আবু সুফিয়ান।

খাদ্যসামগ্রী বিতরণকালে আবু সুফিয়ান বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি এই দুঃসময়ে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘব করতে। বিএনপি সবসময় মানুষের জন্য এবং সমাজের কল্যানের জন্য কাজ করছে। এছাড়া দেশের দূর্যোগকালীন কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়ায়। যে কাজে মানুষের কল্যান রয়েছে, সেটা মহৎ কাজ। এধরনের ভালো কাজে সকলকে এগিয়ে আসা উচিত।

সরকার এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই, দ্রুত এই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করুন।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন। পানিবন্দি মানুষরা আবু সুফিয়ানের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সাবেক সদস্য আবদুর রহিম, পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম, মোরশেদুল আলম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সওদাগর, মো. ইউসুফ, পাঁচলাইশ ওয়ার্ড় বিএনপির সাবেক সি. যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালু, প্রচার সম্পাদক মো. চান মিয়া, অর্থ সম্পাদক বেলাল সরদার, মহিউদ্দিন জুয়েল, থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজম নাজের, যুবদলের মঞ্জুর আলম মন্জু, মো. হাসান প্রমুখ।

Advertisement