চবিতে বিভিন্ন দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

351

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি চালু হওয়া ই-কারের ভাড়া পুনর্বিবেচনা এবং চক্রাকার বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিনের নিকট নিম্নোক্ত ৩ টি দাবিতে স্মারকলিপি হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ।

দাবিগুলো হলো:

১. ক্যাম্পাসের সকল হল, অনুষদ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত ই-কারের পর্যাপ্ত সেবা নিশ্চিত করা।
২. ক্যাম্পাসের সর্বত্র ই-কারের ভাড়া উঠানামা ৫ টাকা নির্ধারণ করা।
৩. ১ নং থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে ফ্রি চক্রাকার বাস সার্ভিস চালু করা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, আমানত হল সভাপতি সৈকত হোসেন, আব্দুর রব হল সভাপতি মেহেদী হাসান সোহান, বিজ্ঞান অনুষদ সভাপতি আবিদুর রহমান, আব্দুর রব হল সেক্রেটারি হাফেজ বোরহান উদ্দিন।

Advertisement