“স্কুল পর্যায়ে সাঁতারুর খোঁজে প্রতিযোগিতার আয়োজন করা হবে”

440

খুব শিগগিরই জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট) নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুল কমপ্লেক্সে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা-সিজেকেএসের সাঁতার কমিটির চেয়ারম্যান সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা-সিজেকেএসের অ্যাডহক কমিটির সদস্য সাইদুল ইসলাম মীর ইবেন, আরিফ মঈনুদ্দীন, সিজেকেএসের সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, সাধারণ সম্পাদক সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর ও সদস্য ইমরান এমি। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সুইমিয়পুলের চীফ কোচ দ্বীন ইসলাম, মো: মহসিনসহ অনান্যরা।

সভায় বক্তারা বলেন, সাঁতার প্রতিযোগিতার মূল্য লক্ষ্য হবে প্রতিভাবান সাঁতারুদের খোঁজ বের করা। বিশেষ করে স্কুল পর্যায় থেকে আমরা সাতারু তৈরি করতে চাই। যেন তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং চট্টগ্রামের প্রতিনিধিত্ব করতে পারে।

Advertisement