ঈদে চলবে গণপরিবহণ

401

কোরবানি ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে মানুষের চলাচল করার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষধ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান তবে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।

এ সময় খোলা থাকবে সব ধরনের দোকানপাট ও শপিংমল।

চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ জুন থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী যানবাহন এবং রিকশা চলাচল চালু রয়েছে।

Advertisement