বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাবেক ওর্য়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসাইন রতন।
সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর আকবরশাহ রেলওয়ে হাউজিং সোসাইটিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১২টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট দেন ৫৩৭ জন ভোটার।
সমবায় অফিসার পাঁচলাইশ মমতাজ বেগম বলেন, ভোটার ৮৮৪ জন, প্রার্থী ছিলেন ২৫ জন। এর মধ্যে বিভিন্ন পদে ১২ জনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচনে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আমির হোসেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
সভাপতি পদে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম (আনারস প্রতীক) ২৮৯ ভোটে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম পাটোয়ারী (রেলগাড়ী) পান ২৪০ ভোট। সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রতন (দোয়াত কলম) পান ৩২১ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন (ফুটবল) পেয়েছেন ২০২ ভোট।
এছাড়া অন্যদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন ফজলুল করিম মুকুট। সদস্য (পরিচালক) পদে—এসএম শাহেদ আলী, মাহমুদুল হাসান ভূঁঞা, চৌধুরী শরাফত করিম কাওসার,, মো: আলী আশরাফ ভূইয়া, আমিরুজ্জামান আমির, হাবিবুর রহমান ভূঁইয়া, মো. নিজাম উদ্দিন নয়ন, হাসান আহম্মদ খান ও মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সেলিম-রতন পরিষদ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ ৭ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পাটোয়ারি-বোরহান পরিষদ থেকে একজন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া একমাত্র স্বতন্ত্র পরিচালক প্রার্থী মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

















