চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৫৫ জনের করোনা শনাক্তত,মৃত্যু ১০

711

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৩৬ এবং উপজেলা পর্যায়ে ৩১৯ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৩ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৬৪৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৫৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৬ হাজার ৭৮৪ জন। এর মধ্যে নগরে ৫১,২৯৭ জন এবং উপজেলা পর্যায়ে ১৫,৪৮৭ জন।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৯৮ জনের নমুনা পরীক্ষায় ২১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪০০ জনের নমুনা পরীক্ষা করে ১৩০ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে

এদিন মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৯০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫০৪ এবং উপজেলায় ২৮৬ জন।

Advertisement