চবির দুই শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক প্রকাশ

157

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) সোহান আল মাফি ও ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবপ্রিয় সুপ্তর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তারা দুই শিক্ষার্থীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Advertisement

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বান্দরবানের লামার মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হন চবির সদ্য সাবেক শিক্ষার্থী সোহান আল মাফি। পরে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। এছাড়া শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবপ্রিয় সুপ্তের আকস্মিক মৃত্যু হয়।

Advertisement