দিপ্তীসহ বারেসাএসাএ’র উপদেষ্টা হলেন ছয় জন

638

বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন(বারেসাএসাএ) এর ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

Advertisement

উপদেষ্টারা হলেন- নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী (মেসার্স দিপ্তী এন্ড সন্স), নুরুল করিম (নুর-ই-এলাহি এন্ড ব্রাদার্স প্রা: লি:), কৃষ্ণ প্রাসাদ দাশ গুপ্ত (মেসার্স সিটি ট্রেডার্স), খন্দকার গোলাম কিবরিয়া (মেসার্স ফেরদৌস ইমপেক্স প্রা: লি:), মো: সিরাজুল ইসলাম (মেসার্স সান রাইজ ইন্টারন্যাশনাল) এবং আহসান কবির (এন কে ট্রেডিং)।

এর আগে গত ৩০ আগস্ট বারেসাএসাএ’র দ্বি বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচনে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরিচালকবৃন্দ হলেনঃ ১. শাহিন হোসেন, ২. আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল, ৩. আরিফুর রহমান, ৪. মাসুদ হোসেন, ৫. জাহিদুল হক জাহিদ, ৬. জাকির হোসেন, ৭. ফেরদৌস হুদা চৌধুরী, ৮. এনায়েত কবির, ৯. এ কে এম মাহফুজুর রহমান পিপলু, ১০. খন্দকার তারিকুল ইসলাম এবং ১১. মঈনুল আহসান রাসেল।

নির্বাচিত পরিচালকদের মতামতের ভিত্তিতে ফেরদৌস হুদা চৌধুরী সভাপতি, এনায়েত কবির ও আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল সহ-সভাপতি এবং মাসুদ হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

Advertisement