উত্তর পতেঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগর যুবদল নেতা ইকবাল হোসেনের ত্রাণ সামগ্রী বিতরণ

1080

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন নগর যুবদলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উত্তর পতেঙ্গা ইসলামিয়া কইল্লার হাট কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং বিএনপি’র পক্ষ থেকে সব সময় পাশের থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement

এসময় মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ইকবাল, সাবেক সহ সম্পাদক ইয়াছিন আজাদ, পতেঙ্গা থানা বিএনপি নেতা মো. ইলিয়াস, যুবদল নেতা মো. শফিক, মো. শাহাজান, থানা যুবদল নেতা মো. আলমগীর হোসেন জুয়েল, মো. রানা, মো. শফি, মো. ইকবাল হোসেন, মো. শাকিল, মো. মামুন, মো. তুহিন, মো. মিন্টু মো. সাকিব, মো. কামরুল, পতেঙ্গা থানা ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন রিয়াদ, মো. সাদমান, মো. সাব্বির, মো. সামির, মো. মিনহাজ ও মো. জিসানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement