আকবরশাহ থানার যুবদল নেতা আরিফ হোসেনের পিতা হাজী মোহাম্মদ আবিউল হক সাহেবের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজা আজ রাত সাড়ে ৯ ঘটিকায় বায়তুল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল ও যুবদলের নেতারা এবং এলাকার সাধারণ মানুষ।
জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও শোক প্রকাশ করেন। স্থানীয়রা জানান, হাজী মোহাম্মদ আবুল হক ছিলেন এলাকার পরিচিত ও সক্রিয় সমাজসেবক ব্যক্তি। তার অবদান স্মরণ করে উপস্থিতরা তার জন্য দোয়া করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জানাজা শেষে এলাকার মানুষ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং রাজনৈতিক নেতারা শোকসন্তপ্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।

















