খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন,দোয়া ও এতিমদের মাঝে কম্বল বিতরণ

408

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদল ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের খতমে কুরআন দোয়া ও এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Advertisement

আজ ৩০ নভেম্বর রবিবার বাদ যোহর নগরীর টাইগাপাস সংলগ্ন তাহফিজ কুরআন কোরআন মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু করেন বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন, এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা সহ সকল শহীদ, গুম হওয়া নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন, ফজলুল হক সুমন সাবেক সহ সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল, হেলাল হোসেন হেলাল সাবেক আহবায়ক, খুলশী থানা যুবদল, আরসি মল্লিক, সাবেক যুগ্ম আহবায়ক, খুলশী থানা যুবদল,
নাছির উদ্দীন পিন্টু, সাবেক যুগ্ম আহবায়ক, খুলশী থানা যুবদল, মো: জহিরুল ইসলাম (জহির) সাবেক আহবায়ক ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদল আরও উপস্থিত ছিলেন মোঃ জিয়া উদ্দিন রনি, সদস্য সচিব -১৪ নং লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মোঃ রুবেল যুগ্ম আহবায়ক -১৪ নং লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মোঃ মানিক, সদস্য খুলশী থানা যুবদল, সুজন, সদস্য খুলশী থানা যুবদল, মোঃ মানিক, সদস্য ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদল, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের মোঃ আলী, হানিফ, সুমন, জাহাঙ্গীর, কালাম, বাবুল, জহির এবং ১৪ নং লালখান বাজার ওয়ার্ড ছাত্রদলের সাব্বির প্রমুখ।

 

Advertisement