চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ১৫ মৃত্যু, শনাক্ত ৯২৫

1100

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৫৩ এবং উপজেলা পর্যায়ে ৩৭২ জন। একই সময়ে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২০ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৫৩৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯২৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭২ হাজার ৫৯২ জন। এর মধ্যে নগরে ৫৫,০৮২ জন এবং উপজেলা পর্যায়ে ১৭,৫১০ জন।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬০২ জনের নমুনা পরীক্ষায় ১৪৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে  জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৫৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫২৬ এবং উপজেলায় ৩৩০ জন।

Advertisement