চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন উত্তর হালিশহর আচার্য্য পাড়াস্থ শান্ত আবাসিক নিবাসী প্রয়াত সূর্য্য কুমার শীলের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজ সেবিকা শচী রানী শীল (৮০) গতকাল ৭ জানুয়ারি বুধবার রাত ১১টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর পাহাড়তলীস্থ বেসরকারী অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
Advertisement
আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উত্তর হালিশহর আচার্য্য পাড়া এলাকার শ্রীশ্রী কালি মন্দির সংলগ্ন মহাশ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।
ঐ এলাকার শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী এডভোকেট প্রতাপ চন্দ্র শীলের মমতাময়ী মা প্রয়াত শচী রানী শীল। প্রয়াতের বড় ছেলে বাবুল শীল ব্যবসায়ী ও ছোট ছেলে গৌতম শীল আমেরিকা প্রবাসী।
Advertisement

















