চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি জীবন সদস্য প্ল্যাটফর্ম আহবায়ক কমিটি গঠিত

559

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি জীবন সদস্য প্ল্যাটফর্ম আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরের জাকির হোসেন রোডস্থ লাক্সরী হাইট’স এ অনুষ্ঠিত সভায় সর্বসন্মতি ক্রমে সাংগঠনিক কার্যক্রম পরিচলনার জন্য এড. আবদুর রহমান জাহাঙ্গীরকে আহবায়ক ও লায়ন মো.গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম এর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের গত এক যুগের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির শ্বেতপত্র প্রকাশ ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৬ এর নির্বাচন কমিশন গঠনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন লায়ন কামরুল হাসান হারুন, লায়ন তাহের আহমেদ, নুরুল আমিন চৌধুরী, আবছার উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, এড.আযম খান, আবুল ওয়াহিদ, মাহমুুদুল হাসান, সাইফুদ্দিন আহমেদ সাকী, কাজী মোহাম্মদ এনামুল হক, লায়ন স্বপন কুমার বিশ্বাস, আবদুল হান্নান মিয়া, একেএম ইকবাল ফরুক, লায়ন এরফান উদ্দিন খালেদ. মোহাম্মদ মহসীন, পেয়ার আহমদ হাদী, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, লায়ন নুর আহমদ পিন্টু, মো.নজরুল ইসলাম প্রমুখ।

Advertisement