রেলওয়ে সম্পর্কিত জনপ্রিয় ফেসবুক গ্রুপ “বাংলাদেশ রেলওয়ে ফেসবুক ফ্যান গ্রুপ” এর বাৎসরিক পিকনিক অত্যন্ত আনন্দের সাথে হয়ে গেল সমুদ্র নগরী কক্সবাজারে।
শুক্রবার (৯ জানুয়ারি) সারাদিন রেলওয়ে ম্যান এবং রেলফ্যান এর সার্বিক তত্ত্বাবধানে জম্পেশ বনভোজন সম্পন্ন হয়েছে।

গ্রুপের এডমিন নাজমুল হুদা সিমু, সানাউল হক টিপু, শেখ জামাল, সাজ্জাদ হোসেন, জয়নাল আবেদীন, রশিদুল আলম, মডারেটর সামশুল রবি, সাবেক মডারেটর জয় বনিক, গ্রুপের সিনিয়র সদস্য জাকির ডালিম এবং সাহিদ কাউসারের সার্বিক তত্ত্বাবধানে জমজমাট অনুষ্ঠান উপহার দেন গ্রুপের সদস্যদের। সারাদিন সমুদ্রে সৈকতে দৌড়ঝাঁপ, দুপুরের সুস্বাদু খাবার, বিকালে চা চক্র, রেফেল ড্র এবং সন্ধ্যায় পিঠা উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সকালে রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে করে ফ্যানরা, অত্যন্ত মনোরম পরিবেশে ৬০ জনের বহর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করে।
অতীতে গ্রুপের সকল অনুষ্ঠানের সফল উদ্যোক্তা নাজমুল হুদা সিমু এবারও তার সফলতার ছাপ দেখিয়েছে।
ঢাকা, কিশোরগঞ্জ, ভৈরব, বি.বাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এর রেলফ্যানরা পিকনিকে অংশগ্রহণ করেন।
এই ব্যাপারে একজন রেলফ্যান তার উৎসাহের ব্যাপার মতামত এইভাবে ব্যাক্ত করেন যে, এই গ্রুপ অনেক আগে প্রতিষ্ঠিত হয়, এখানে ঢলাও ভাবে সদস্য না নিয়ে প্রকৃত ফ্যানদের সদস্য করা হয়। এদের মধ্যে একতা, বিশ্বাস, ভালোবাসা, রেলওয়ে ম্যানদের প্রতি অগাধ শ্রদ্ধা থাকার কারণে প্রতিটি অনুষ্ঠান সফল ও সার্থক হয়। ইনশাআল্লাহ সামনের অনুষ্ঠান গুলোও সফলভাবে আয়োজন করা হবে এই আশা ব্যাক্ত করি।
















