জমকালো আয়োজনে সম্পন্ন হলো ১২তম বাড়িয়াঘোনা প্রিমিয়ার লীগ

747

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘বাড়িয়াঘোনা ক্রীড়া সংস্থা’র ব্যবস্থাপনায় আয়োজিত বাড়িয়াঘোনা প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২৬-এর ১২তম আসরের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৬ জানুয়ারি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

Advertisement

এবারের ১২তম আসরে মোট ৫টি দল অংশগ্রহণ করে:
বাড়ীঘোনা ভাইকিংস
বাড়ীঘোনা সুপার কিংস
কিংস এলাভেন বাড়ীঘোনা
এইস.এস ক্রিকেট একাদশ
রয়েল চ্যালেঞ্ঝার বাড়ীঘোনা

টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মহোত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাড়ীঘোনা ভাইকিংস বনাম এইস.এস ক্রিকেট একাদশ।

আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং এটি আমাদের মধ্যে শৃঙ্খলাবোধ, প্রতিযোগী মনোভাব এবং সর্বোপরি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন তৈরি করে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় তরুণ সমাজ মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুস্থ বিনোদনের সুযোগ পেয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ লোকমান আকবর, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও পোল্যান্ড প্রবাসী মোহাম্মদ ইলিয়াস আলী এবং চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাপোলো বড়ুয়া।

অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খাজা আজমীর জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম সোহেল এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী সারোয়ার আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাড়িয়াঘোনা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. নাহিদ ইমতিয়াজ, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মান্নান, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম, নেজামত আলী, আরাফাত হোসেন এবং আসাদুজ্জামান আসাদ।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দীর্ঘ ১২ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে স্থানীয় তরুণ সমাজকে ক্রীড়ামুখী রাখায় বাড়িয়াঘোনা ক্রীড়া সংস্থার ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

Advertisement