চট্টগ্রাম নগরীর ওমর গণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর ২০ বছর পূর্তি উৎসব উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ১৬ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ক্যাম্প ফায়ারের মাধ্যমে ২০বছর পূর্তি উৎসবের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্তি উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম সিদ্দিকী, উপাধ্যক্ষ মেজর (অবঃ) রতন দাশ (বিএনসিসিও), বিএনসিসি অফিসার মেজর কলিমুল্লাহ, সেকেন্ড লেঃ আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী (বিএনসিসিও), ওমর গণি এমইএস কলেজ পরিচালনা পরিষদের সদস্য সালাউদ্দিন রেজা, ওসিইসিএফ’র স্থায়ী পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদুর রহমান (রাসেল), মহাসচিব ও নির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সচিব এস.এম. জুলফিকার আলী, তথ্য প্রচার-প্রকাশনা সচিব মোঃ আশিকুর রহমান, অর্থ সচিব ও অনুষ্ঠান আহবায়ক এটিএম কাউসার হাবীব প্রমূখ।
উক্ত আয়োজনে ওমর গণি এমইএস কলেজ বিএনসিসি প্লাটুনের প্রায় ৩ শতাধিক প্রাক্তন ক্যাডেট উপস্থিত ছিলেন।

















