বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার উপকমিটির সভা, কমিটির আহ্বায়ক এস এম সাইফুল আলমের সভাপতিত্বে আজ ১৯ জানুয়ারি (সোমবার), বিকাল সাড়ে ৩ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান বলেন, আগামী ২৫ জানুয়ারির মহাসমাবেশকে সফল করতে হলে প্রচার উপকমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, নগরীর প্রতিটি থানা ও মহল্লায় নিয়মিত গণসংযোগ চালাতে হবে, ঘরে ঘরে লিফলেট বিতরণ করতে হবে এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মহাসমাবেশের বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, প্রচারের সর্বমাধ্যমকে সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করে জনগণের ব্যাপক সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। নগরীর সর্বস্তরের মানুষের কাছে মহাসমাবেশের বার্তা পৌঁছে দিতে পরিকল্পিত ও ধারাবাহিক প্রচার কার্যক্রম চালাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রচলিত সব যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে জনমত গড়ে তুলতে হবে।
গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই এই মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করা সম্ভব হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সক্রিয় উপস্থিতি ও ঐক্যবদ্ধ অংশগ্রহণই হবে কর্মসূচি সফল করার মূল শক্তি।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যরা, যার মধ্যে রয়েছেন ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম (রাসেল), ইকবাল চৌধুরী, খোরশেদ আলম, মো: সালাউদ্দিন, মশিউর আলম স্বপন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, হামিদ হোসেন, আব্দুল আলীম স্বপন, হেলাল চৌধুরী, ইউনুছ চৌধুরী হাকিম, নকিব উদ্দিন ভূঁইঞা, মো: সেলিম হাফেজ, সাবের আহমেদ টারজান, শহিদুল ইসলাম সুমন এবং আব্দুল হাকিমসহ প্রচার উপকমিটির প্রমুখ নেতৃবৃন্দ।
















