চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত বিশিষ্ট পাঁচ শিক্ষাবিদকে নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর নব প্রতিষ্ঠিত Ocean Monitoring and Forecasting Centre পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আগত অতিথিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক স্বনামধন্য প্রফেসর ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রফেসর কাজী আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. এস.এম. শামীম রেজা ও প্রফেসর ড. মো. মফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. খাদেমুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. শাহ মো. নিসতার জাহান কবির।
Ocean Monitoring and Forecasting Centre এর জন্য সংগৃহীত অত্যাধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদি পর্যবেক্ষন করেন অতিথিরা। উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদদের বিভিন্ন যন্ত্রের ব্যবহার প্রদর্শন করেন মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের প্রফেসর ও চবি আইসিটি সেলের পরিচালক সাইদুর রহমান চৌধুরী। এসময় তিনি অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিদের স্বাগত জানান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক নানা বিষয়ে অবহিত করেন। এসময় তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়। আগত অতিথিবৃন্দ মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও আসার আগ্রহ প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান, মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি জনাব শাহাব উদ্দিন নীপু, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক।

















