সিজন-৭

হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল’র শিরোপা জিতলো মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও

1479

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বহুল প্রতীক্ষিত হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল, সিজন–৭ সফলভাবে সম্পন্ন হয়েছে। জমজমাট এই আসরের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের পর মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Advertisement

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে। প্রথমে ব্যাট করতে নেমে মিরপুর কিংস ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩২ রান। জবাবে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও ১৪.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এবং মাত্র ১ উইকেটের নাটকীয় ব্যবধানে জয় তুলে নেয়।

রানারআপ দল মিরপুর কিংস অর্জন করেছে ২ লক্ষ টাকা প্রাইজমানি।

এর আগে সকালে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালেও ছিল দারুণ উত্তেজনাকর।

প্রথম সেমিফাইনালে মিরপুর কিংস, টিম মাইটি সিক্সার্সকে ২৪ রানে পরাজিত করে ফাইনালে ওঠে।
অপর সেমিফাইনালে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও, স্টার অব কুষ্টিয়া দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও পেয়েছে ৫ লক্ষ টাকা প্রাইজমানি ও একটি আকর্ষণীয় ট্রফি। রানারআপ দল মিরপুর কিংস অর্জন করেছে ২ লক্ষ টাকা প্রাইজমানি।

মিলেনিয়াম টাইগার্স তেজগাঁওয়ের সাকিব নূর নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ।

ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মিলেনিয়াম টাইগার্স তেজগাঁওয়ের সাকিব নূর নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরপুর কিংসের আক্তারুজ্জামান।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরপুর কিংসের আক্তারুজ্জামান।

আয়োজনের ফেয়ার প্লে ট্রফি পেয়েছে স্টার অব কুষ্টিয়া দল এবং স্পিরিট অব ক্রিকেট পুরস্কার পেয়েছেন টিম মাইটি সিক্সার্সের জামাল।

এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিল “হায়ার”।

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ফরহাদ রেজা; হায়ার বাংলাদেশ-এর হেড অফ মার্কেটিং মলয় শাহা, ট্রিপ টেইলর-এর স্বত্বাধিকারী আশরাফুল সজিব এবং আমরাই কিংবদন্তী-এর অ্যাডমিন নাজমুল হোসেন। এছাড়াও বিভিন্ন পৃষ্ঠপোষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন।

ফেয়ার প্লে ট্রফি পেয়েছে স্টার অব কুষ্টিয়া

আয়োজকরা জানান, বন্ধন, স্মৃতি ও খেলাধুলার মাধ্যমে প্রজন্মকে একত্রিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়।

“আমরাই কিংবদন্তী” নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে—যার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
(১) অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্রসহ বিভিন্ন সাহায্য উপকরণ বিতরণ,
(২) প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম,
(৩) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং
(৪) সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা কার্যক্রম।

ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Advertisement