চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান এর ধানের শীষ প্রতীকের সমর্থনে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডস্থ রেলওয়ে হাইস্কুল ভোট কেন্দ্র ও রেলওয়ে কিন্ডার গার্ডেন স্কুল ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মাস্টার লেইন সমাজ কল্যাণ পরিষদ মাঠে এক মহিলা সমাবেশ বৃহস্পতিবার(৫ই ফেব্রুয়ারি), বিকাল ৩টায় রেলওয়ে হাইস্কুল ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
দীপ্তি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীদের নামে একটি করে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষি উৎপাদনে সহায়তা, ভর্তুকি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে। দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলাল, মাস্টার লেইন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাহবুব আলী, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, রেলওয়ে কিন্ডার গার্টেন স্কুল ভোট কেন্দ্রে আহবায়ক গোফরান চৌধুরী, সদস্য সচিব আব্দুল করিম, এতে বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, মো. আলমগীর, মো. মুস্তাফা, জামাল হোসেন, মোহাম্মদ রাসেল, মো. বাদশা, নুরুল ইসলাম, কবির, সোহেল, রহিম, জুয়েল, লিটন, শাকিল, গনি, আতিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

















