চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও হল সংসদের ইফতার ও দোয়া মাহফিল

139

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও হল সংসদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ছাত্রীদের হলের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল অনেক সুশৃঙ্খল এবং গোছানো। উপাচার্য হল সংসদ ও হল প্রশাসনকে ধন্যবাদ জানান এমন আয়োজনের জন্য।

অনুষ্ঠানে হল সংসদের কোষাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক মো. ইলিয়াস, হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাতসহ অন্যান্য আবাসিক শিক্ষকবৃন্দ, হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement