পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র কমিটি গঠন

123

নিজস্ব প্রতিবেদক : পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ গঠনকল্পে এক সভা দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সভাপতিত্বে নগরীর লুসাই ভবনে অনুষ্ঠিত হয়। এতে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র এডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাস মেয়াদের ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি নতুন সদস্য অর্ন্তভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

সভার সকলের সম্মতিক্রমে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো সিনিয়র সাংবাদিক হাসান মুকুলকে আহবায়ক, দৈনিক পূর্বকোণের নিজস্ব প্রতিবেদক নাজিম উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ইমরান এমিকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া সংগঠনের মুখপাত্র হিসেবে সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিমকে নির্বাচিত করা হয়েছে।

এডহক কমিটিতে দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নুরউদ্দীন খান সাগর, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক এম.এ কাউসার, চ্যানেল-২৪ এর নিজস্ব প্রতিবেদক মীর সাইদুল ইসলাম ইবেন, দৈনিক শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, যমুনা টেলিভিশনের রিপোর্টার শহিদুল সুমন, দেশ টিভির রিপোর্টার আজিজা হক পায়েল ও দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Advertisement