চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিনের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

184

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন।

Advertisement

আজ এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও সম্প্রীতি। এই আনন্দঘন দিনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সমৃদ্ধি কামনা করেন।

ড. কামাল উদ্দিন আশা প্রকাশ করেন যে, ঈদের ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্ববোধ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

Advertisement