গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও এফেয়ার্স ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেঁজগাও ঢাকা, স্যোশাল এসোসিয়েশন ফর ডেভেলপম্যান অব বাংলাদেশ-সাদ বাংলাদেশ, রেজিষ্ট্রেশন নং-২৫৮৬, নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) অনুমোদন করেছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্টান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন। এছাড়া এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন শাখার অতিরিক্ত সচিব মো. দাউদ মিয়া এবং সিনিয়র সহকারী সচিব শরীফ আহমেদ স্বাক্ষরিত সনদের মাধ্যমে সাদ বাংলাদেশ বেসরকারি জাতীয় এনজিও নিবন্ধন নবায়ন করেন।
দেশের জাতীয় উন্নয়ন প্রতিষ্ঠান সাদ বাংলাদেশ এর নতুন কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) সাল পর্যন্ত কামনাশীষ দাশ-কে সংগঠনের চেয়ারম্যান ও এনায়েতুর রহিম-কে সাধারন সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করে। সংগঠনের অন্যান্যদের মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান স্বরূপ কুমার দত্ত, কোষাধ্যক্ষ সানি বড়ুয়া, নির্বাহী সদস্য জিয়াউদ্দিন রিংকু এবং কামাল হোসেন তালুকদার।
এর আগে সংগঠন কার্যালয়ে সাধারন সম্পাদক এনায়েতুর রহিম গত ২০২৪-২০২৫ সালের একটি বার্ষিক কর্মসূচী প্রতিবেদন সকলে উদ্দেশ্যে পেশ করেন। তিনি জানান, বৈশি^ক আর্থিক মন্দা ও যুদ্ধ পরবর্তী সময়ে এই অঞ্চলের পরিবেশ ও বনায়ন, শিক্ষা, নিরাপদ জীবিকায়ন, মানবাধিকার ও শিশু অধিকার বাস্তবায়ন এবং অন্যান্য বিষয়ে সম্পৃক্ত করে প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে দাতা সংস্থার সাথে প্রাথমিক যোগাযোগ চলছে। সভাপতির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান কামনাশীষ দাশ উল্লেখিত প্রকল্প বাস্তবায়নে সংগঠনের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

















