চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
আজ রবিবার (১২ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান নবনিযুক্ত চবি উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময়কালে রাবিপ্রবি উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ স্যুভিনিয়র এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য সংবলিত প্রকাশনা ‘রাবিপ্রবি ডট ইনফো’ (RMSTU.INFO) উপহার হিসেবে প্রদান করেন।
সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের এই দুই কর্মকর্তা পারস্পরিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
















