পতেঙ্গায় প্রদীপ মহাজন জহরের পরলোকগমন, শঙ্কর মঠের শোক

170

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন মহাজন ঘাটাস্থ শতীশ মহাজন বাড়ি নিবাসী প্রয়াত হরিপদ মহাজনের ১ম পুত্র, বিশিষ্ট সমাজসেবক, সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অন্যতম ভক্ত প্রদীপ মহাজন জহর (৭৮) আজ ১৩ এপ্রিল সোমবার সকাল ৯টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন।

Advertisement

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আজ ১৩ এপ্রিল সোমবার বিকেলে মহাজনঘাটা মহাশ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।

শঙ্কর মঠের শোকঃ সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অন্যতম ভক্ত প্রদীপ মহাজন জহরের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য, সকল কর্মকর্তা, সদস্য ও মঠের সকল সাধু-সন্তুু-ব্রহ্মচারীবৃন্দ।

Advertisement