মাহবুব আলী খান এক ক্ষণজন্মা দেশপ্রেমিকের প্রতিচ্ছবিঃ ব্যারিস্টার মীর হেলাল

438

দেশপ্রেম, অসীম সাহসিকতা আর মানবিকতার এক অসাধারণ সম্মিলনে নিজেকে উদ্ভাসিত করেছিলেন রিয়ার এডমিরাল মাহবুব আলী খান। পৃথিবীতে অনেক মহান ব্যক্তি স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাদের কাজের মাধ্যমে। তেমনি সাহসিকতা, নির্ভীক দেশপ্রেম আর জনকল্যাণমূলক কাজের জন্যই বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আজো স্থান করে আছেন প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান।

Advertisement

১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেটের বিরাহিমপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয় এক নক্ষত্রের। আহমেদ আলী খান ও জুবাইদা খানমের কোল আলোকিত করা মাহবুব আলী খান আমৃত্যু তার এই আলো ছড়িয়ে গেছেন। তাঁর শৈশবের অনেকটা সময় কাটে সিলেট এবং অবিভক্ত ভারতের প্রথম মুসলিম ব্যারিস্টার পিতার কর্মস্থল কলিকাতায়। সেখানেই শুরু হয় তার প্রাথমিক শিক্ষাজীবন।

প্রথম বাংলাদেশী হিসাবে চট্টগ্রামের মার্কেন্টাইল একাডেমীতে কমান্ডান্ট হিসাবে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি চীফ অফ নেভাল স্টাফ হন । ১৯৮০ সালে রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদা লাভ করেন মাহবুব আলী খান।

নৌবাহিনীকে নেতৃত্ব দেবার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত থেকেছেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থাপন করেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। সমাজের অবহেলিত শিশুদের কল্যাণে প্রতিষ্ঠিত ‘সুরভি’ মাহবুব আলী খান এর অনুপ্রেরণায়ই গড়ে উঠেছে। স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় কন্যা শাহিনা খান জামান ‘সুরভি’ এর মাধ্যমে ছিন্নমূল অসহায় শিশুদের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। আর তার ছোট মেয়ে জুবাইদা রহমানও পেশায় একজন চিকিৎসক। তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অফ মেডিসিন থেকে রেকর্ড মার্কস পেয়ে কর্ডিওলজিতে মাস্টার্স পাশ করেন।
তাদের দুই কন্যাও দেশ-বিদেশে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একটি পুরো পরিবার কিভাবে মানবসেবায় নিয়োজিত থাকতে পারে তার প্রকৃত শিক্ষা পাওয়া যায় মাহবুব আলী খানের পরিবার থেকে। দেশগঠনমূলক এবং দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগণের উন্নয়নমূলক কাজের জন্য তিনি আজও বেঁচে আছেন দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ে।

ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন,
বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের গর্ব রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তাঁর দেশপ্রেম, বীরত্ব, সাহসিকতা, জনকল্যাণমূলক কাজ ও মহানুভবতার জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।

মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে সাবেক সফল মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের ৩৭ তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক আহমেদ সাদিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহি কমিটির প্রভাবশালী সদস্য ব্যারিস্টার মীর হেলাল উপরোক্ত বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বশির আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সহ সভাপতি যথাক্রমে মোহাম্মদ এনাম, মোহাম্মদ রফিক, প্রকৌশলি রফিক, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোস্তাফা মাহমুদ সহ আজমান, শারজাহ, দুবাই আল আইন, আবুধাবি সহ সকল ইউনিট বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন।

Advertisement