সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ নুরুল ইসলাম টিটুর শ্বশুর মোহাম্মদ আবদুর রহিম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
বুধবার (৬ মে) চট্টগ্রাম নগরের বন্দরটিলা নয়াহাটস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মরহুম আবদুর রহিম পাঁচ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাত সাড়ে ১১টায় হযরত আলী শাহ (রহ:) নয়াহাট জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করেন। মসজিদের পাশে তাঁকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক নুরুল ইসলাম টিটুর শ্বশুর সমাজসেবক মোহাম্মদ আবদুর রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মিডিয়া হাউজ ও গণমাধ্যম কর্মীরা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমেে রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
চট্টলা নিউজ ডটকম পরিবারের শোকঃ চট্টলা নিউজ ডটকম এর উপদেষ্টা নুরুল ইসলাম টিটুর শ্বশুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সম্পাদক বাতেন বিপ্লব ও প্রকাশক তাছনিম সুলতানা, নির্বাহী সম্পাদক নূরউদ্দিন খান সাগর ও অনলাইনে কর্মরত গণমাধ্যম কর্মীরা।
চট্টলার খবর পরিবারের শোকঃ নুরুল ইসলাম টিটুর শ্বশুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টলার খবরের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী সম্পাদক ইব্রাহিম মুরাদসহ সকল সহকর্মী।
এছাড়া শোক প্রকাশ করেছেন জয়নিউজ সম্পাদক ও প্রকাশক ওহিদ সিরাজ চৌধুরী, সিটিজিনিউজের সম্পাদক সাংবাদিক সোয়েব কবীর প্রমূখ।

















