“পলগ” এর পুনর্মিলনী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

92

নিজস্ব প্রতিনিধি: ৮০’র দশকের চট্টগ্রামের সারা জাগানো ঐতিহ্যবাহী সংগঠন, পত্র লেখক – লেখিকা গোষ্ঠী (পলগ) এর পুনর্মিলনী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় নগরের দামপাড়ায় উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

চট্টগ্রামের লেখক – লেখিকাদের দীর্ঘ ৩৬ বছরের পুরানো সংগঠন পলগ। বেশ কয়েক বছর ধরে নিস্ক্রিয় থাকার পর নতুন করে যাত্রা শুরু করছে। তারই প্রেক্ষিতে সংগঠনের শত শত সদস্য যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে পুনর্মিলনীর সিন্ধান্ত নিয়েছে ৷

সভায় বক্তারা বলেন, সংস্কৃতিমনা এবং লেখক লেখিকাদের সংগঠন পত্র লেখক লেখিকা গোষ্ঠী পলগ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন। ৯০ দশকের দিকে চট্টগ্রামের যে কয়েকটি সংগঠন ছিল পলগ তাদের মধ্যে অন্যতম। দীর্ঘ দিন পর্যন্ত এ সংগঠনের কর্যক্রম কিছুটা স্তিমিত থাকার পর আবার নতুন করে অগ্রযাত্রা শুরু করছে। সবাইকে একই ছাতার নিচে আনতে সংগঠনের সদস্যদের পুনর্মিলীর আয়োজনের সিন্ধান্ত নেওয়া হয়েছে।

মোঃ নোমান লিটন এর সভাপতিত্বে এবং নুরুল আমিন সিকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাহাদাত হোসাইন সাহেদ, নিজামুল ইসলাম সরফী, আমীর পারভেজ জনি, এস. এম. মোখলেসুর রহমান, মোঃ মহিউদ্দীন ইমন, কামরুল ইসলাম দুলু, মোরশেদ আলম, মশিউর রহমান এমরান, মোঃ শাহজাহান, মোঃ মহিব উল্লাহ খান প্রমুখ।

Advertisement