সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে “ট্রমালিংক” এর উদ্বোধন করা হয়েছে।
রহিম ফ্যামিলি ফাউন্ডেশনের অংশীদারিত্বে উপজেলার ফকিরহাট থেকে বার আউলিয়া পর্যন্ত ১৫ কিলোমিটার পরিষেবা সম্প্রসারণ চালু করে। সোমবার বিকালে উপজেলার কুমিরা এলাকার একটি কমিউনিটি সেন্টারে কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা তাদের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির অংশ হিসাবে প্রাথমিক চিকিৎসার উপর প্রশিক্ষণ প্রাপ্ত ৬৩ জন স্বেচ্ছাসেবক ভেস্ট, আইডি কার্ড, সার্টিফিকেট এবং প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড বক্স গ্রহণ করেন। উপজেলার ৪৫ কিলোমিটারে মোট তিন ভাগে ট্রামলিংক কাজ করবে। সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে মেডিকেল সহায়তা পৌঁছানোর আগে জীবন রক্ষায় তাৎক্ষণিক সহায়তায় ট্রমা লিংকের স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসা সেবা দিবেন।
ট্রমালিংকের এরিয়া কো-অর্ডিনেটর জুবায়ের মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন, ম্যাক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাসেম, উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক ব্যাংকার মোঃ খোরশেদ আলম, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, কুমিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ আহসান হাবিব, বার আউলিয়া হাইওয়ে থানার এ এস আই মোঃ কাইয়ুম, ট্রমালিংকের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ হোসাইনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

















