চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালকের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দীন হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিদায়ী অতিথির প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধাবোধ ব্যক্ত করেন। তিনি বলেন, জেলা প্রশাসনের নানা কাজে জনাব গোলাম মাঈনউদ্দীন হাসান ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত একজন সহকর্মী। তিনি তাঁর কাজের প্রতি যে একাগ্রতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তা প্রশাসনের সার্বিক গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে। একইসাথে জেলা প্রশাসক বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরবর্তী কর্মজীবনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, গোলাম মাঈনউদ্দীন হাসান কেবল একজন দক্ষ কর্মকর্তাই ছিলেন না, বরং জুনিয়র সকল সহকর্মীদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও অভিভাবকতুল্য দিকনির্দেশক। প্রতিটি কাজে জুনিয়রদের স্নেহ, উৎসাহ প্রদান এবং সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে তিনি কাজকে সহজ করে তুলতেন। তাঁর এই সহযোগিতাপূর্ণ আচরণ সহকর্মীদের হৃদয়ে সর্বদা অমলিন হয়ে থাকবে।

​বিদায়ী বক্তব্যে জনাব গোলাম মাঈনউদ্দীন হাসান চট্টগ্রামে তাঁর দায়িত্ব পালনকালীন সময়কে অত্যন্ত আনন্দদায়ক ও স্মরণীয় বলে উল্লেখ করেন। তিনি জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহায়তা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাখাওয়াত (জামিল) সৈকতসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়।

Advertisement