৮০ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ৬১

467

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর হিসেবে এটি সর্বশেষ ৮০ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৬ জুন করোনায় ৬০ জন মারা গিয়েছিলেন। 

Advertisement

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪৩ জনের।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন ৬১ জনের মৃত্যুর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

Advertisement