“আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

356

এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আজ ৫ সেপ্টেম্বর ধানমন্ডির একটি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা ও কোভিড ১৯ দুর্যোগকালীন সময়ে মানবতার কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪০ জন চিকিৎসক ও ৮০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান করা হয়।

Advertisement

এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার।

সার্টিফিকেট হাতে ডাক্তার এবং স্বেচ্ছাসেবীবৃন্দ।

উল্লেখ্য যে, কোভিড ১৯ দূর্যোগকালীন সময়ে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্বাবধানে টেলি চিকিৎসা, রক্তদান কর্মসূচী, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান, অক্সিজেন সরবরাহ ও অসহায় ছিন্নমূল মানুষদেরকে খাবার সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

বক্তব্য দিচ্ছেন গ্রুপ ক্রিয়েটর এবং আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র চেয়ারম্যান নাজমুল হোসেন।

“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর চলমান খাবার বিতরণ কার্যক্রমে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলা শহরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে প্রায় তিন থেকে ছয় শতাধিক প্যাকেট রান্না খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে।

চলমান প্রোগ্রাম গুলো এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সদস্য বন্ধু সহ এর সাথে সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে পরিচালিত হচ্ছে।

পুরষ্কার হাতে কয়েকজন স্বেচ্ছাসেবী।

“আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪২ হাজার।

Advertisement