অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন করায় ৮০ হাজার টাকা জরিমানা

298

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন বাজারস্থ তিনপুলের মাথা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন এবং বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে জলযোগ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মোমিন রোডে ফুটপাত ও রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।

Advertisement