কাজী ইনামুল হক দানু’র কবরে মেয়রের শ্রদ্ধা নিবেদন

276

বাঙালি অধিকারের অগ্নিঝরা সংগ্রামের অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধ কালীণ বিএলএফ ইর্স্টান জোনের গেরিলা কমান্ডার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে চকবাজারস্থ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদনসহ তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

Advertisement

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত বেলাল, আবদুল লতিফ টিপু, লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, কাজী মো. রাজেশ ইমরানসহ চসিকের কর্মকর্তাগণ।

মেয়র তাঁর সক্ষিপ্ত বক্তব্যে বলেন, এনামুল হক দানু ছিলেন আপাদমস্তক একজন নিরহংকারী ও নির্লোভ রাজনৈতিক নেতা। তিনি মুক্তিযুদ্ধসহ ১৫ আগস্টের হৃদয়বিধারক ঘটনার পর দলের জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন তা চিরস্মরনীয় হয়ে থাকবে।

Advertisement