চলন প্রতিবন্ধী জালালকে হুইলচেয়ার দিলেন আ জ ম নাছির উদ্দীন

383

চট্টগ্রাম বন্দর থানা ধীন বিল্লাপাড়া এলাকার বাসিন্দা চলন প্রতিবন্ধী মো জালাল উদ্দিন বাদশাকে একটি হুইল চেয়ার উপহার দিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

Advertisement

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নগরীর গোসাইলডাঙ্গাস্থ বশির আহমেদ এন্ড কোম্পানি লিমিটেড কার্যালয়ে উপস্থিত হলে জালাল উদ্দিনের কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়।

এইসময় তিনি বলেন, চলৎশক্তিহীন হলেও অর্থের অভাবে দীর্ঘদিন ধরে এই মানুষটিকে হুইল চেয়ার ছাড়াই চলাফেরা করতে হত। তাকে একটি হুইলচেয়ার দিতে পেরে নিজের কাছেই ভাল লাগছে।

এসময় বশির আহমেদ এন্ড কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন ও জালাল উদ্দিনের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement