নিজামুল আমিন’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক

347

খুলশী থানা যুবদলের সদস্য শাহনুর আমিন শান এর শ্রদ্ধেয় পিতা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও পাহাড়তলী কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম সংগঠক নিজামুল আমিন বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় গোলপাহাড় মোড়স্থ সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

Advertisement

নিজামুল আমিন’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, নিজামুল আমিন ৮০-৯০ দশকের জাতীয়তাবাদী আর্দশের রাজনৈতিক শক্তির ভিত্তি মজবুত করতে নিরলস ভাবে কাজ করেন। বিশেষ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও বৃহত্তর পাহাড়তলী থানা এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করতে উনার সাহসী ভূমিকা অনস্বীকার্য। সমাজসেবক নিজাম সমাজের অসহায় নির্যাতিত মানুষের পাশে ছিলেন আমৃত্যু।

নেতৃদ্বয় মরহুম নিজামুল আমিন’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

Advertisement