জমকালো আয়োজনে বিএন্ডবি’র দ্বিতীয় বর্ষপূর্তি সম্পন্ন

525

এসএসসি ২০০০ ব্যাচ এবং এইচএসসি ২০০২ ব্যাচ’র চট্টগ্রাম বিভাগের বন্ধুদের ফেসবুক ভিত্তিক গ্রুপ বেটার এন্ড বেস্ট(বিএন্ডবি) এর দ্বিতীয় বর্ষপূর্তি সম্পন্ন হয়েছে।

Advertisement

শুক্রবার (৮ অক্টোবর) চট্টগ্রামের দর্শনীয় বিনোদন স্থান ফয়সলেক এ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে গ্রুপটির পরিচালকবৃন্দ।

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনী-চাঁদপুর-কুমিল্লা-ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে প্রায় তিন শতাধিক বন্ধু ও তাদের পরিবার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

ফয়সলেক এর প্রবেশ পথের পাশবর্তী স্থানে গ্রুপের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা ছিল। এতে সহযোগীতা করে তৃণমূল সামাজিক সংগঠন।

সকাল নয়টা থেকে একে একে সবাই অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। প্রবেশের পর সবাইকে টি-শার্ট, গ্রুপের লোগো সম্বেলিত মগ, খাবারের টোকেন এবং সকালের নাস্তা পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। এরপর সবাই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

সকালের পর্বে প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান এবং অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ইরায়ার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।

উপস্থিত আমন্ত্রিত অতিথিগণ সুন্দর আয়োজন এবং অতীত সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তারা গ্রুপের সাফল্য কামনা করেন। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। এবার গ্রুপের সেরা মডারেটর এর পুরষ্কার পেয়েছেন লক্ষ্মীপুরের বন্ধু সাইফুল সবুজ।

জুমআর নামাজের পর চট্টগ্রামের ঐতিহ্য মেজবানির স্বাদ গ্রহণ করেন উপস্থিত সবাই।

জলরংয়ের পরিবেশনা।

বিরতির পর পরিচিত পর্ব সম্পন্ন করে বিনোদন অনুষ্ঠান শুরু হয় এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড জলরং এবং দুই জন নারী সঙ্গীতশিল্পী। শিল্পীদের বৈচিত্র্যময় পরিবেশনায় নেচে গেয়ে উপভোগ করেন উপস্থিত সকলে। এছাড়া গ্রুপের পক্ষ থেকে উপস্থিত সোনামনিদের জন্য রাইডের ব্যবস্থা করা হয়।

মাগরিবের নামাজ এবং সন্ধ্যার নাস্তার বিরতির পর আবার শুরু হয় শিল্পীদের পরিবেশনা। গানের ফাঁকে দ্বিতীয় বর্ষপূর্তির কেকে কাটা হয়।

পরিশেষে ইরায়ার সৌজন্যে র‍্যাফেল ড্র পরিচালিত হয় এবং পরবর্তীতে আরো বৃহৎ আকারের আয়োজনের আশাবাদ ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।

Advertisement