চসিক ঠিকাদার সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।
ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফরহাদ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন। সমিতির সহসভাপতি শামসুল আলম শামসুল আলম, আবুল কালাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নেসার, অর্থ সম্পাদক শাহ সেলিম খালেদ, ক্রীড়া সম্পাদক ফরিদ উদ্দিন ফরহাদ, সাংস্কৃতিক সম্পাদক আতিক উল্লাহ, প্রচার সম্পাদক আহসান রাসূল জাহেদ, দপ্তর সম্পাদক একেএম বখতেয়ার, নির্বাহী সদস্য তোহিদুল হক, ইফতেখার হোসেন বাবুল, আমির উদ্দিন, মোহাম্মদ নাসির তালুকদার, মোহাম্মদ ইসমাইল, মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ হান্নান।
মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান, মো গিয়াস উদ্দিন, মোঃ ফেরদৌস, আবুল কালাম, মাসুম চৌধুরি, কফিল উদ্দিন, আফসার, রোকন, নজরুল, নুর প্রমূখ।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোঃ হারুন।
মেয়র এম রেজাউল করিম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকলের। সিটি কর্পোরেশনের উন্নয়নের মূল অংশীদার হল ঠিকাদারগণ। ঠিকাদাররা নগরের রাস্তা হতে শুরু করে সর্বজনীন উন্নয়ন কর্মকাণ্ড তাদের মাধ্যমেই বাস্তবায়ন হয়ে থাকে। সততা ও দক্ষতার সহিত নগরসেবা উন্নয়নে কর্মকাণ্ডে ঠিকাদাররা মুখ্য ভূমিকা পালন করবেন।
তিনি ঠিকাদারদের যেকোনো সমস্যা ও উন্নয়নমূলক কর্মকান্ডের সর্বক্ষণিক পাশে থাকার আশ্বাস প্রদান করেন।















