ভূমিকম্পে কাঁপল দেশ

273

চট্টগ্রাম এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।

Advertisement

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী মায়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ও আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানায় বাংলাদেশের স্থানীয় সময় ৫টা ৪৫ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

Advertisement