শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার পোশাকশ্রমিকের মৃত্যু

22

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যু হয়েছে হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিহত তৌফিক গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শ্রমিক আন্দোলন ও সংঘর্ষের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার সময় কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

Advertisement