নগর যুবদলের উদ্যোগে ক্ষুদে হাফেজদের কোরআন শরীফ উপহার

279

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আজ শুক্রবার (২৬ নভেম্বর) বাদে আসর লালখানবাজারস্থ ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ক্ষুদে হাফেজ শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সহ-সভাপতি ফজলুল হক সুমন, সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দীন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, খুলশী থানার আহবায়ক হেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সম্পাদকমন্ডলীর সদস্য নুর হোসেন উজ্জল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, সহ-দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, সহ-কোষাধক্ষ জিয়াউল হক মিন্টু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুছ মুন্না, মো. মিল্টন, মো. জাবেদ, থানা যুবদলের সদস্য মানিক, নুর হোসেন, মো. জাবেদ, সেলিম, ইউসুফ, ফারুক, শরীফ, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদ, আজমীর, সদস্য ছোটন, নাঈম প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন এতিমখানার মাওলানা আবদুল কাদের।

Advertisement