গণঅভ্যুত্থান দিবসে সীতাকুণ্ড উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

26

সীতাকুণ্ড প্রতিনিধি: ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে হাজারো দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী।

Advertisement

বুধবার বেলা ১১ টায় উপজেলার এলকে সিদ্দিকী স্কোয়ারের সামনের থেকে বিশাল র‍্যালিটি শুরু হয়। নেতাকর্মীরা র‍্যালিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আসলাম চৌধুরীর ছবি সম্বলিত প্লেকার্ড, ব্যানার এবং ফেস্টুন হাতে অংশ নেন।

এর আগে এলকে সিদ্দিকী স্কোয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালিতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর সভার বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার ফেষ্টুন নিয়ে অংশ নেন। র‍্যালীটি পৌর সভার সামনের থেকে শুরু হয়ে পৌরসদর প্রদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি লায়ন মোঃ আসলাম চৌধুরী বলেন, নিজের জীবন ব্যবসা-বাণিজ্য কিছুরই তোয়াক্কা করিনি। স্বৈরাচারের সাথে আপোষ করিনি। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। জেলে গিয়েও একবিন্দু আদর্শ বিচ্যুত হয়নি। সীতাকুন্ডের মানুষ বার বার পরীক্ষায় অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হয়েছে, আগামীতেও হবে ইনশাল্লাহ। জুলাই-আগস্ট বিপ্লব একদিনে সংঘটিত হয়নি। মরহুম বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এদেশের মুক্তিকামী আপামর জনগনকে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ বছর ধরে যে লড়াই সংগ্রাম চালিয়ে এসেছে তারই সফল পরিসমাপ্তি ঘটেছে জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ এদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ীভাবে ঘৃণীত হয়ে থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘস্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে সাহসী গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রায় ২ হাজার শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু, উপজেলা বিএনপির যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চেয়ারম্যান, আবুল বশর চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, কাজী এনামুল বারী, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, বখতেয়ার হোসেন, মোজাহের উদ্দিন আশরাফ, আলাউদ্দিন মাসুম, এড.আইনুল কামাল, মোস্তাফিজরু রহমান হিরু, ইদ্রিস মিয়া, জাহেদ হোসেন, খ ম নাজিম উদ্দিন, খোরশেদ আলম, যুবদল নেতা সাহাব উদ্দিন রাজু, ইসমাইল হোসেন, আওরঙ্গজেব মোস্তফা প্রমূখ।

Advertisement