খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর তাতীদলের দোয়া মাহফিল

270

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর তাতীদলের উদ্যোগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাদে আসর দক্ষিণ বাকলিয়া মিয়া সওদাগরের পুল জামে মসজিদে কেন্দ্র ঘোষিত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম কুতুবী।

এসময় বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পথে সরকারকে অহেতুক কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহবান জানান চট্টগ্রাম মহানগর তাতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু।

তিনি রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

দোয়া মাহফিলে শরীক হন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক একেএম পেয়ারু, চট্টগ্রাম মহানগর তাতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক মো. আইয়ুব খান, জসিম উদ্দীন, সেলিম হাফেজ, আবুল কাশেম, এ এম নাজিম উদ্দীন, মো. ইলিয়াছ খান, মো. আবু হানিফ, সালাউদ্দীন জনি, আবদুল হক স্বপন, শাখাওয়াত হোসেন পিয়া, আহবায়ক কমিটির সদস শাহ আলম, জাহেদ আনছারী, আবু ইমরান খোকা, জামাল উদ্দীন, মো. ইউসুফ মিয়া সহ থানা ও ওয়ার্ড় তাতীদল নেতৃবৃন্দ।

Advertisement